সাভারে পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং সোসাইটি কল্যাণ সংঘের উদ্যোগে ২০২৩ এ এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) বিকালে আশুলিয়ার হাজী জয়নুদ্দীন স্কুল এন্ড কলেজের হলরুমে পলাশবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ১৯ জন শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টেলিভিশনের সিনিয়র বার্তা প্রযোজক আহসান মাহবুব।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং সোসাইটি কল্যাণ সংঘের সভাপতি আলতাফ হোসেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন পলাশবাড়ী হাজী জয়নুদ্দীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রস্নি রোমান ওয়াহীদ।
প্রধান অতিথি আহসান মাহবুব বলেন, জীবনে মানুষ হতে হলে ত্যাগ স্বীকার করে মানুষের মন জয় করে চলার চেষ্টা করবে। আর জীবনে বড় হতে চাও, তাহলে বাবা-মাকে ভালোবাস। মাদক থেকে দূরে থাকো। মোবাইলের অপব্যবহার করবে না, খারাপ সঙ্গ ত্যাগ করবে। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে তোমাদের। তোমারই আগামীর সমৃদ্ধ জাতি বিনির্মাণের বলিষ্ঠ হাতিয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন, আদর্শ কিন্ডার গার্ডেন অ্যান্ড হাইস্কুল এসোসিয়েশনের সভাপতি এসএম নাসির উদ্দীন, সাউথ ভিশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, ইউনাইটেড হাউজিং সোসাইটির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিপ্লব, টাঙ্গাইল ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এইচ আর হাবিবসহ প্রমূখ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর