• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩১ মিনিট পূর্বে
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০৯ রাত

নোয়াখালীতে প্রকাশ্যে গাঁজা সেবন ২ মাদকসেবীকে ২৫ দিনের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবন করতে গিয়ে দুই মাদক সেবি ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে আটক হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে যথাক্রমে ১০ ও ১৫ মোট ২৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। একই সাথে তাদের ১শ' টাকা করে অর্থদণ্ড করা হয়। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বায়েজিদ বিন আখন্দ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো.রোমন ওরফে বাদশা (৩৫) ও নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের মধু মিয়ার ছেলে মো.হোরন ওরফে হেঞ্জু (৩৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে উপজেলার মধ্য করিমপুর ও আইয়ুবপুর গ্রামের নিজ বাড়িতে প্রকাশ্যে গাঁজা সেবন করার সময় দুই মাদকসেবীকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আটক করে। পরে তাদের দুজনকেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক আসামি মোঃ রোমন ওরফে বাদশাকে ১০ দিন ও মোঃ হোরন ওরফে হেঞ্জুকে ১৫ দিনের কারাদণ্ড প্ৰদান করেন। একই সাথে তাদের ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রকাশ্যে মাদক সেবনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই মাদক সেবি ব্যক্তিকে আটক করতে সক্ষম হই। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের এই কারাদণ্ডাদেশ দেন।তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com