• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৭ রাত

‘খেজুরের রস আমার মেয়েকে শেষ করে দিল’

প্রতীকী ছবি

শরীয়তপুরে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে তিন বছরের শিশু আকলিমা (ছদ্মনাম)। মেয়ের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। মৃত্যুর কয়েকদিনেও থামছে না তাদের আহাজারি। 

রোববার (৪ ফেব্রুয়ারি) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নে আকলিমার বাড়িতে গিয়ে দেখা যায়, মেয়ে হারানোর শোকে এখনও কাঁদছে আকলিমার মা বাবাসহ স্বজনেরা। 

বিলাপ করতে করতে আকলিমার মা বলেন, মেয়ে আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না। আমি যেখানে যেতাম, আমার সঙ্গে সঙ্গে যেত। ঘরে বাইরে যেখানেই যাই, আমার শুধু মেয়ের কথা মনে পড়ে। সব জায়গায় ওর স্মৃতি জড়িয়ে আছে। কেমনে থাকে, আমার মা আমারে ছাড়া!

আকলিমার বাবা বলেন, যদি আমি আমার মেয়ে খেজুরের রস না খেত, তাহলে সে বেঁচে থাকত। মা আমারে ছেড়ে চলে গেছে। কেউ যেন খেজুরের রস না খায়। খেজুরের রস আমার মেয়েকে শেষ করে দিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, খেজুরের রস খাওয়ার পরে গত ২৮ জানুয়ারি আকলিমা প্রথমে জ্বরে আক্রান্ত হয়। চিকিৎসার জন্য আকলিমাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকেরা আকলিমার শরীরে নিপা ভাইরাসের লক্ষ্মণ দেখে পরীক্ষা করাতে বলেন। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করলেও রিপোর্ট বের হওয়ার আগেই গত বুধবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আকলিমা। 

নিপা ভাইরাসের ভয়াবহতার কথা উল্লেখ করে শরীয়তপুরের সিভিল সার্জন আবুল হাদী মোহাম্মদ শাহ পরাণ বলেন, কাঁচা খেজুর রস বা বাঁদুরে খাওয়া কোনো ফলমূল খেলেও নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে। নিপা ভাইরাসে কেউ আক্রান্ত হলে জ্বর, মাথাব্যথা, গলাব্যথা, কাশি, শ্বাসকষ্টসহ অজ্ঞানও হয়ে যেতে পারেন। এ ভাইরাসে আক্রান্ত হলে শতকরা ৭০ ভাগ রোগী মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এ ভাইরাস ছোঁয়াচে রোগ, তাই সবাইকে সতর্ক হতে হবে। যে বাচ্চাটা মারা গেছে, সেই বাচ্চাটার ভাই যে স্কুলে পড়াশোনা করত সেখানে আমরা গিয়েছিলাম। ওই শিশুর মৃত্যুর খবরে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে। নিপা ভাইরাস থেকে সবাইকে সচেতন করতে লিফলেট বিতরণসহ মাইকিং করছে স্বাস্থ্য বিভাগ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com