অবৈধভাবে খাদ্যপণ্য মজুদ করে খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ালে প্রতিষ্ঠান সিলগালা করা হবে। ভরা মৌসুমেও খাদ্যপণ্যের দাম কেন বৃদ্ধি পেল সেটি খতিয়ে দেখতেই মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এ সময় অবৈধভাবে পণ্য মজুদ ও নিবন্ধন না থাকায় তুষি সেমি অটো রাইস মিল সিলগালা করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। এছাড়াও মির্জাপুর আলম অটো রাইচ মিলের অতিরিক্ত মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, প্রশাসন-২ অধিশাখার (অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব কে এম মামুনুর রসিদ, খাদ্য অধিদপ্তরের মহা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহা পরিচালক মোহাম্মদ ইমদাদুল হক, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. আফসানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মো. সজীব শাহরিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মামুন এ কাইয়ুম, খাদ্য পরিদর্শক ফরিদুল ইসলাম, রাকিবুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী বলেন, শেরপুরে এসে অবৈধ মজুদ ও নিবন্ধন না থাকায় তুষি সেমি অটো রাইস মিল সিলগালা ও আলম অটো রাইচ মিলের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর