ফেনীর পুলিশ কোয়ার্টার এলাকা থেকে পাঁচজন এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তাদেরকে ১০ কেজি লোহার রডসহ আটক করা হয়।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, রোববার বিকেলে পুলিশ কোয়ার্টার এলাকায় লোহার রড নিয়ে ঘুরাফেরা করছিল কয়েকজন কিশোর। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা পুলিশকে জানায়। তাৎক্ষণিক পুলিশ ওই এলাকা থেকে ৫ জন কিশোরকে আটক করে। তাদের মাঝে ৪ জন ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য ফেনীর শাহিন একাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী। অপরজন ফেনী আল জামেয়া ফালাহিয়া কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষার্থী। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর