কুমিল্লার মুরাদনগরে উপজেলা পরিষদ নির্বাচনে চলছে প্রচার প্রচারণা। এতে স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেলো ১০ মে বিকেলে আন্দি কোর্ট ইউনিয়নের ফুলগড় গ্রামের চৌরাস্তা বালুর মাঠে জনসভায় অংশ নেন সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। সভা থেকে তার ছেলে, চেয়ারম্যান পদপ্রার্থী ড. আহসানুল আলম সরকার কিশোরের জন্য ভোট চান তিনি।যা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন।
উপজেলা পরিষদের প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীরা জানান, প্রতিদিনই সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের বাড়িতে নির্বাচন নিয়ে বসছে বৈঠক। তার বাড়িতে বিভিন্ন সময় বাচ্চুরা বাজার থানা ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেখা গেছে।
আইন অনুযায়ী, প্রচারণায় অংশ নেয়ার সুযোগ না থাকলেও জাহাঙ্গীর আলম সরকার বিভিন্ন অজুহাতে ছেলের পক্ষে ভোট চাচ্ছেন। মুরাদনগর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনে করছেন, স্থানীয় সংসদ সদস্যকে নিবৃত করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সর্বশেষ খবর