• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ০৬:০৪ বিকাল

ক্ষমতায় এসেই ৬৬৬ কোটি টাকার কর মাফ করিয়েছেন ড. ইউনুস: আওয়ামী লীগ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।

সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছে  আওয়ামী লীগ। আজ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগ জানায়, ক্ষমতায় এসে সবার আগে নিজের ৬৬৬ কোটি টাকার কর মাফ করিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস। পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারুক আর না পারুক, নিজের পকেট আগেই বাঁচালেন এই নোবেলজয়ী। এই টাকা জনগণের প্রাপ্য টাকা। চিন্তার কিছু নেই, দেশের মানুষ এই টাকার হিসাব নেবে, ৬৬৬ কোটি টাকা জনগণের কাছে ফিরিয়ে দিয়েই যেতে হবে তাঁকে।

এর আগে,  ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চাপ দেবে না। কারণ এই মুহূর্তে বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে।’

বুধবার (৩০ অক্টোবর) প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যানশিয়াল টাইমসের এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তিনি আরো বলেন, ‘তার (শেখ হাসিনা) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এই মামলার রায় ঘোষণার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আমি মনে করি না, রায় হওয়ার আগে এটা করার দরকার আছে।’

শেখ হাসিনা ও আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে তার (শেখ হাসিনা) কোনো জায়গা হবে না, আওয়ামী লীগের কোনো জায়গা হবে না।

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]