বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘স্টার্ট ফান্ড’-এর সহযোগিতায় এনএসএস ও জাগোনারী আয়োজিত ডেঙ্গু আউটব্রেক প্রকল্পের লার্নিং অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মি. অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. সালেহ ফারুক, সাবেক সিভিল সার্জন ডা. হারুন অর রশিদ, জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি এবং সাংবাদিক জাকির হোসেন মিরাজ।
সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, যুব স্বেচ্ছাসেবক, এনজিও ও সুশীল সমাজের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর