নেত্রকোনার খালিয়াজুরীতে বেড়াতে বেরিয়ে ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট উল্টে এক নারী ও তিন শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) এবং সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।
গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ স্বাধীন জানান, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে একটি ভাড়ায় চালিত স্পিডবোট আনা হয়েছিল। বরযাত্রী রওনা হওয়ার আগ মুহূর্তে বিয়েবাড়ির ১৫ জন স্বজন মিলে কিছুক্ষণের জন্য বাড়ির পাশে ধনু নদে ঘুরতে বের হলে এই দুর্ঘটনা ঘটে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজদের খোঁজে ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে ডুবুরি আনা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের মরদেহ উদ্ধার করা যায়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর