• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৪ মিনিট পূর্বে
আব্দুল্লাহ আল ইমরান
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ১০:২৮ দুপুর

বাগেরহাটের পচা দীঘি থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাগেরহাটের পচা দিঘী থেকে শ্রী সুমন্ত বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এলাকাবাসীর খবরে ভিত্তিতে পচা দেঘীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। শ্রী সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে।

সে পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানা গেছে। বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডির মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উল হাসান জানান, সোমবার বাগরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরের দিকে খাবার খাওয়ার কথা বলে বের হলে আর ফিরেনি। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজির করা হয়।

সকালে পচা দিঘীতে মরাদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তার শরীরে এখন পর্যন্ত কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]