ঢাকা মেট্রোরেলে স্টেশনে প্রবেশের পর যাত্রা না করলে ১০০ টাকা ভাড়া কেটে নেওয়া হবে। আগে পাঁচ মিনিটের মধ্যে বের হয়ে গেলে কোনো ভাড়া কাটা হতো না, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন যাত্রা না করলেও ভাড়া দিতে হবে।
এই নিয়ম ২০ অক্টোবর থেকে কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং স্টেশনগুলোতে নোটিশ টাঙানো হয়েছে। ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে, একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি–এক্সিট বন্ধ, এবং একই স্টেশনে প্রবেশ করে বের হলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।
কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা জানান, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট–এন্ট্রি নেওয়া যাবে না। তবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, নতুন নিয়মের বিষয়ে তিনি এখনও অবগত নন।
নতুন নিয়মের কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ ফেসবুক গ্রুপে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। অনেক যাত্রী বলছেন, জরুরি প্রয়োজনে বা হঠাৎ অসুস্থ হয়ে স্টেশন থেকে বের হলে ১০০ টাকা কাটা অন্যায়, এবং ভাড়া ফাঁকি রোধ করতে ন্যূনতম ভাড়া কাটা উচিত।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর