ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আসন্ন জাতীয় নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিন ঘোষনা করা হয় টাঙ্গাইল ১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল ২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনে এসএম ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল ৪ (কালিহাতী) আসনে লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল ৮ (বাসাইল-সখীপুর) আসনে আহমেদ আযম খানকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। টাঙ্গাইল ৫ (সদর) আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর