• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৯:৩৮ রাত

শিক্ষকদের দাবি ১০ম গ্রেড, অধিদপ্তরের সুপারিশে যা জানা গেল

ছবি: সংগৃহীত

দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে আগামীকাল শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করবেন।

শিক্ষক সংগঠনগুলোর দাবি:
সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ,
১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন,
শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডে বেতন নির্ধারণের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে জাতীয় বেতন কমিশনে আলোচনা চলছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান সম্প্রতি জানান, দেশে ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত। গত ২৪ এপ্রিল প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেড এবং ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার আদেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,“প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সেই লক্ষ্যে কাজ চলছে। খুব শিগগিরই দশম গ্রেড বাস্তবায়ন হবে। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে, যা জাতীয় বেতন কমিশনে আলোচনা হয়েছে।”

তবে সহকারী শিক্ষকরা তাতে সন্তুষ্ট নন। তারা বলছেন, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করায় বৈষম্য তৈরি হয়েছে এবং সেই বৈষম্য দূর করতে তারা গ্রেড উন্নয়নের দাবি জানাচ্ছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]