বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন কারণ দেখিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় তিনজন সহকারী কমিশনারকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) চাকরিচ্যুত করেছে। বুধবার (২৯ নভেম্বর) জ্যেষ্ঠ সচিব এহছানুল হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
চাকরিচ্যুতদের মধ্যে রয়েছেন— কাজী আরিফুর রহমান (ফরিদপুর), অনুপ কুমার বিশ্বাস (বগুড়া), নবমিতা সরকার (পিরোজপুর)। তাঁরা তিনজনই বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী কমিশনার ছিলেন এবং বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী তাঁদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
এ ছাড়া তাঁদের সরকারি চাকরিকালীন সময়ে কোনো আর্থিক পাওনা বকেয়া থাকলে তা ‘দ্যা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী আদায়যোগ্য বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর