• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
শেখ লিটন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল

দুর্নীতির দায়ে বদলি হওয়া চুয়াডাঙ্গা সমবায় কর্মকর্তা বহাল তবিয়তে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দুর্নীতির দায়ে প্রশাসনিক কারণে বদলি হওয়া চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন বহাল তবিয়তে অফিস করছেন বলে অভিযোগ উঠেছে। গত ৩০ সেপ্টেম্বর তাঁর বদলির আদেশ ইস্যু হলেও অজানা কারণে তিনি এখনো দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমনকি প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন ও হিসাব নিকাশের দায়িত্বও পালন করছেন। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ইসমাইল হোসেনের।

জানা গেছে, ২০২২ সালের ২৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন কাজী বাবুল হোসেন। চাকরিকালীন সময়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়ে অধিদপ্তরে। তদন্ত শেষে প্রশাসনিক কারণ দেখিয়ে সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাঁকে গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয়ে উপসহকারী নিবন্ধক হিসেবে বদলি করা হয়। এরপর গত ৩০ নভেম্বর বিভাগীয় কার্যালয় থেকে কাজী বাবুল হোসেনকে রিলিজও দেয়া হয়। তবুও নিয়মিতভাবে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে অফিস করছেন তিনি।

অভিযোগ রয়েছে, চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত হন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপসহকারী নিবন্ধক আনিছুর রহমান। অথচ তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে আসছেন কাজী বাবুল হোসেন। অজানা কারণে কাজী বাবুল এখনো রয়েছেন বহাল তবিয়তে। নিজেই সই স্বাক্ষর করছেন দাপ্তরিক বিভিন্ন হিসাবের খাতে।

এ ব্যাপারে কাজী বাবুল হোসেন বলেন, আমার বদলি আদেশ স্থগিত হতে পারে বলে শুনেছি। এজন্য ফেব্রুয়ারি পর্যন্ত এখানে থাকতে হতে পারে। তাই নতুন কর্মস্থলে যোগদান করিনি।

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ইসমাইল হোসেনের সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে তিনি কর্মস্থল ত্যাগ করেননি সেটিও জানতে চাওয়া হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]