• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪১ মিনিট পূর্বে
জহুরুল ইসলাম
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৮ দুপুর

'ব্যাংক লুটেরাদের ভোট না দিয়ে জীবন পরিবর্তনকারী প্রার্থীকে ভোট দিন'

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি পদযাত্রার অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিসিক বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

তিনি বলেন, “যারা লুটপাট করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণখেলাপী হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে তাদের থেকে আপনারা টাকা নেন, কিন্তু আপনারা ভোটটা তাকেই দিবেন যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে। আপনারা ভোটটা তাকেই দিবেন যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। আপনারা ভোটটা তাকেই দিবেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠবে।”

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “শীতকালে বিভিন্ন জায়গা থেকে অতিথি পাখিরা বাংলাদেশে ঘুরতে আসে। আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর জায়গায় অতিথি পাখিরা আসে। ঠিক একইভাবে একটা দল লন্ডন, আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে। শীতকালের পর গ্রীষ্মকাল আসলে যেভাবে আমরা দেখি অতিথি পাখিরা উড়ে গেছে। ঠিক সেভাবেই বিদেশি পাসপোর্টধারীরা নির্বাচনে না জিতলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে। এসব অতিথি পাখি এবং ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পূনর্বাসন করা যাবে না।”

‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে আহ্বান করে আসিফ মাহমুদ সজীব ভূইয়া আরও বলেন, “আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলতে চাই, আপনাদের অবশ্যই 'হ্যাঁ' ভোটকে বিজয়ী করতে হবে। আপনারা যদি হাসিনার মতো আর কোনো দোসর বাংলাদেশে না আসুক, ফ্যাসিস্ট শাসক না আসুক তাহলে 'হ্যাঁ' ভোটকে বিজয়ী করতে হবে। আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে বলছে। কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে না ভোটের পক্ষে প্রচারণা করছে। ওই দলের নেতাকর্মীরা 'হ্যাঁ' ভোট চাইলে তাদের নেতাদের সাথে সুর মিলিয়ে বলবেন গুপ্ত গুপ্ত। তাদের নেতারা অন্যদলকে মুনাফেক বলে। আমরা তাদের মুনাফেক বলতে চাই না। আশা করছি তারা মুনাফেকি করবে না।”

সিরাজগঞ্জের শাহজাদপুরে এনসিপি আয়োজিত নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এই পথসভায় আরও উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]