নতুন শিক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে একটি খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়াটির ওপর মতামত আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রোববার (১ ফেব্রুয়ারি) এই খসড়াটি প্রকাশ করে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, [email protected] এই ইমেইলে নির্ধারিত সময়ের মধ্যে মতামত পাঠাতে হবে।
নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ, সবার জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থাকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী ও সর্বজনীন করার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ সুরক্ষিত করে একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ উদ্দেশ্যে প্রচলিত শিক্ষা আইনের বিধানসমূহকে আরও সংহত ও কার্যকর করতে পরিপূরক বা সম্পূরক বিধান প্রণয়ন করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। একই সঙ্গে শিক্ষা-সংক্রান্ত বিদ্যমান আইনসমূহকে আরও সমন্বিত ও কার্যকর করতে পরিপূরক বা সম্পূরক বিধানের প্রয়োজন দেখা দিয়েছে। সে কারণেই এই আইন প্রণয়ন করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর