• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
জহুরুল ইসলাম
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৭ দুপুর

শাহজাদপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে নিহত ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জের শাহজাদপুরে লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিন চালিত (করিমন) গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ব্যাটারি চালিত অটোভ্যান। এসময় অটোভ্যানের ড্রাইভার ও যাত্রীরা রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই মোঃ চাঁদ মিয়া নামের সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়।

এসময় অটোভ্যানের ড্রাইভার ও অপর যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চর গ্রামে শাহজাদপুর থেকে এনায়েতপুরগামী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের লাশ উদ্ধার করেছেন। নিহত চাঁদ মিয়া উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুন পড়া গ্রামের মৃত বানিজ উদ্দিন সরকারের পুত্র এবং মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য।

নিহতের খালাতো ভাই আহসান হাবিব ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুন পড়া গ্রাম থেকে চাচার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে শাহজাদপুরের দিকে ব্যাটারি চালিত অটোভ্যানে রওনা হন আহসান হাবিব ও সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া। অটোভ্যানটি দরগার চর এলাকায় পৌঁছালে লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিন চালিত (করিমন) গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এসময় ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়লে লোহার পাইপের সাথে ধাক্কা লেগে মাথা ফেটে গেলে ঘটনাস্থলেই মারা যায় সাবেক সেনাসদস্য মুক্তিযোদ্ধা মোঃ চাঁদ মিয়া। ভ্যানের চালকসহ গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই মোঃ আনোয়ার হোসেন দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]