• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
জহুরুল ইসলাম
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৪ দুপুর

শাহজাদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) থানাঘাট মাদ্রাসা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে জাতীয় ও দলীয় পতাকা, মাথায় ব্যাচ এবং লাল সবুজের টি-শার্ট পড়ে বিভিন্ন ইউনিয়ন, কলেজ, মাদ্রাসা শাখার হাজারো কর্মীরা অংশ নেয়।

উপজেলা ছাত্রশিবিরের (পূর্ব) সভাপতি আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারী রেজওয়ানুল্লাহ শোয়াইব। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ মিজানুর রহমান, সিরাজগঞ্জ -৬ আসনে ১১দলীয় জোট প্রার্থী সাইফ মোস্তাফিজ।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শিবিরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক সোহেল রানা, জেলা শিবিরের সদস্য হাবিবুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের (পশ্চিম) সভাপতি সামিউল ইসলাম, সেক্রেটারী (পশ্চিম) রাশেদুজ্জামান, (পূর্ব) মারুফ আহমেদ, শাহজাদপুর সরকারি কলেজ শিবির সভাপতি সজিব শেখ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিবিরের মূল লক্ষ্য হলো সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে একটি দুর্নীতি ও শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া। একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]