রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের জাগির কয়া নতুন বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
তিনি বলেন, "১২ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের সাথে বেইমানি কারীদের সঠিক জবাব দেওয়া হবে। ধানের শীষের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করেছি, ভোটের অধিকার ফেরাতে কাজ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। সেই ধানের শীষের সাথে যারা বেইমানি করবে, জনগণ তার সঠিক জবাব দেবে।"
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মাসুম বিশ্বাস, যুবদলের সভাপতি ওয়াজেদ আলী মিয়া, পাট্টা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম, ছাত্রদল নেতা বাঁধনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জাগির কয়া নতুন বাজারে পথসভার আয়োজনে ছিলেন পাট্টা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ আবদার আলী শেখ, আব্দুস সালাম ইউপি সদস্য, ফিরোজ খান। সার্বিক পরিচালনায় ছিলেন তরিকুল ইসলাম তুর্কী।
পাট্টা ইউনিয়নের পুইজোর, জাগির কয়া, নিভা, মুছিদাহ স্কুল মাঠে ও মাজাইল বিএমডি উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে পথসভায় বক্তব্য রাখেন বিএনপি ও ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর