• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৯ রাত

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে পাংশায় পদ্মা ব্যারেজ করা হবে: হারুন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে পাংশায় পদ্মা ব্যারেজ করা হবে, দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে, ফ্যামেলী কার্ড,কৃষি কার্ডসহ সকল প্রকার সহযোগিতা ও উন্নয়ন করা হবে। পাট্টায় কোন মাদক কারবারিকে মাদক কারবারি করতে দেওয়া হবে না, দিনের বেলায় ধানের শীষের প্রচারণায় আর রাতের বেলায় অন্য কিছু করে এমন লোকদের ছাড়া দেওয়া হবে না।

১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিবেন। ভোটের রেজাল্ট না হওয়া পর্যন্ত কেন্দ্র থাকবো আমরা পাংশার পাট্টা ইউনিয়নের বিএমডি উচ্চ বিদ্যালয় মাঠে পথ সভায় বক্তব্য কালে বিএনপি ও ধানের শীষের প্রার্থী রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম মিয়া, পাংশা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শাহীনুর রহমান,পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মাসুম বিশ্বাস, যুব দলের সভাপতি ওয়াজেদ আলী মিয়া, পাট্টা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম, ছাত্র দল নেতা বাধনসহ বিএনপি যুবদল ছাত্র দল শ্রমিক দলের নেতা কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]