নাটোরের লালপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাইফুল ইসলাম টিপু ও বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষের সময় বিএনপি প্রার্থী পুতুলের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। স্বতন্ত্র প্রার্থী টিপুর পক্ষ থেকে দাবি করা হয়, গণসংযোগ চলাকালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং ৫ থেকে ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে টিপু গ্রুপের ১০ জন আহত হন, যাদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, টিপুর সমর্থকেরা মিছিল নিয়ে এসে কচুয়া নির্বাচনী অফিসে হামলা চালিয়ে অফিস তছনছ করে এবং প্রার্থী ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে। এতে বিএনপির তিনজন সমর্থক আহত হন।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ খলিলুর রহমান নামে স্বতন্ত্র প্রার্থী টিপুর এক সমর্থককে আটক করেছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর