• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৪ সকাল

আমি এমপি হলে আর পিছিয়ে থাকতে হবে না: কামরুল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আর আমি এমপি নির্বাচিত হতে পারি আপনাদের ভোটে তাহলে এই এলাকা আর পিছিয়ে থাকবে না উন্নয়ন করবো ন্যায অধিকারের ভিত্তিতে আপনাদের কে সাথে নিয়ে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ১( তাহিরপুর, জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল।

তিনি জানান,সকল ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করে কামরুল বলেন,একটা ভোটের অনেক মূল্য,একটা একটা ভোট বিশাল ভোটে পরিনত হয়। আর সেই ভোটের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া এলাকায় নির্বাচনী সভা কথা গুলো বলেন। এছাড়াও কামরুজ্জামান কামরুল নতুন বাজার, বিন্নাকুলীসহ দিন ভর বিভিন্ন এলাকায় নির্বাচনী পথ সভা করেন।

তিনি আরও বলেন,তারেক রহমানের নেতৃত্ব ঐক্য বদ্ধ হয়ে উন্নয়নের স্বার্থে বেগম জিয়ার মার্কায় ভোট দিতে হবে। যিনি এই দেশের মানুষের জন্য জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত যুদ্ধ করেছেন। ১২ তারিখে আমাদের মা বোনকেসহ সবাইকে বুঝিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন নিজ নিজ দায়িত্বে এক একজন বিএনপি প্রার্থী কামরুল হয়ে। কারন আপনারাই আমরা শক্তি,সাহস আর আগামী দিন গুলোতে চলার প্রেরণা। আপনারাই আমাকে তৈরি করেছেন আর আপনারাই আমাকে নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন। এসময় উপজেলা বিএনপির নেতা কর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন।

অপরদিকে,সুনামগঞ্জ ১ আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুলের স্ত্রী লন্ডন প্রবাসী হেলি জামান দিনভর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ি,বাঁশতলাসহ বিভিন্ন গ্রামের নারী ভোটারদের নিয়ে তিনি উঠান বৈঠক করে ধানের শীষের পক্ষে স্বামীর জন্য ভোট চান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]