• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৭ সকাল

সুনামগঞ্জে ২ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জ ২ (দিরাই শাল্লা) আসনের দুই শতাধিক বিএনপি নেতা কর্মী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট শিশির মনিরের হাত ধরে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সম্প্রতি দিরাই উপজেলার পৃথক দুটি সময়ে দুইটি ইউনিয়নের বিএনপি নেতাগন যোগদান করে।

জানা গেছে,দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপির সেক্রেটারী শাহীদ আলী মেম্বার ও উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামের বিএনপি কর্মী ইলিয়াস মিয়া,বাবুল মিয়া,ফখর উদ্দিন,দিলকিছ মিয়া,সোনাই মিয়া,নজর মিয়া,এমরান হোসেন,মিঠু মিয়া,জামির উদ্দিন এবং সাহাঙ্গির মিয়ার নেতৃত্বে ২ শতাধিক বিএনপি নেতা কর্মী ধানের শীষ থেকে দাঁড়িপাল্লায় যোগদেয়।

এসময় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট শিশির মনির তাদের ফুলেল মালা গলায় পড়িয়ে বরণ করে নেন।

এসময় যোগদান কারী বিএনপি নেতা কর্মীরা ঐক্য বদ্ধ ভাবে জামায়াতে ইসলামীর বিজয় নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এসময় জামায়াতে ইসলামীর নেতাকর্মী কর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]