• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ দুপুর

সরিষাবাড়ীতে বিএনপির প্রার্থীকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক আলআমিন মিলু’র নেতৃত্বে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ধানেরশীষ প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তারা এই সিদ্ধান্তের ঘোষনা দেন।

এ সময় গণঅধিকার পরিষদের উপজেলা যুগ্মআহ্বায়ক আরিফ তালুকদার, যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সুজন সরকার, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মুরাদ হাসান, সদস্য সচিব শাকিল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সজিব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। নিজ দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এই সিদ্ধান্তে সরিষাবাড়ী আসনের নির্বাচনী সমীকরণে ধানেরশীষ প্রতিকের পক্ষে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে।

সরিষাবাড়ী উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল আমিন মিলু বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী ইকবাল হোসেন ট্রাক প্রতীকের মনোনয়ন পেলেও তিনি নির্বাচনী মাঠে নেই। তার অক্ষমতার কারণেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বিএনপিকে সমর্থন দিয়েছি। ঐক্যের বৃহত্তর স্বার্থে বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমকে সমর্থন দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]