রাজবাড়ী-২ আসনে (পাংশা, কালুখালি, বালিয়াকান্দি) স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: নাসিরুল হক সাবু তাঁর 'কলস' মার্কার দিনব্যাপী প্রচারণা চালিয়েছেন।
শনিবার সকাল ১১টায় তিনি কালুখালির কালিকাপুর বাজার, রতনদিয়া বাজার, গান্ধীমারা বাজার, মদনপুর বাজার; এবং বালিয়াকান্দির বহরপুর বাজার, তেঁতুলিয়া বাজার, রামদিয়া বাজার, বালিয়াকান্দি বাজার, জামালপুর বাজার এলাকায় ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন, কথা বলেন এবং 'কলস' মার্কার প্রচারপত্র বিতরণ করেন।
এ সময় তাঁর সঙ্গে সাবেক সংসদ সদস্য সদরুল আমিন হাবিব, আশকার দানিয়েল সিপার মিয়া সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর