ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে, নির্বাচনী প্রচার ও গণসংযোগ করছে উপ-কমিটি, গুলশান থানার যুগ্ন সমন্বয়ক কামরুল ইসলাম রাজ এর নেতৃত্বে।
অন্যান্য দিনের মতো আজও শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশান-২ নাম্বার ও আশপাশের এলাকায় জনাব তারেক রহমান এর পক্ষে, ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালায়।
প্রচারণা চলাকালে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এইসময় আশপাশের এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা হয়েছে। প্রচারণা চলাকালে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
প্রচারণা শেষে নির্বাচনী গণসংযোগ কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে ধানের শীষের ভোট প্রার্থনায় ডোর টু ডোর ক্যাম্পেইন করা হয়।
নির্বাচনী প্রচার ও গণসংযোগ উপ-কমিটি, গুলশান থানার সমন্বয়ক মোঃ বাবুল আহমেদ ও যুগ্ন সমন্বয়ক কামরুল ইসলাম রাজ এর নেতৃত্বে এ সময় জনসংযোগ উপ-কমিটির সদস্য আব্দুল হামিদ, আনিকা ফারহানা,আসাদ্দুজামান আসাদ,আঃ মান্নান আপু,শামীমা আক্তার রুবি,প্রফেসর মনির হোসেন,আজাদ হোসাইন, শেখ তুলু, মোবারক, কাজী মাসুদ, পাপ্পু, বাপ্পি, জুয়েল, বোরহান উদ্দিনসহ বিপুল সংখ্যক সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচারাভিযান চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। বক্তৃতায় তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর