• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
রাসেল শেখ
গাজিপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ রাত

জাতীয় পার্টির প্রায় ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরের কাশিমপুরে জাতীয় পার্টির (জিএম কাদের) বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার(৭ ফেব্রুয়ারি)সকালে মহানগরীর কাশিমপুরে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নিজ বাস ভবনে এই যোগদান এর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার যোগদান কারীদের ফুল দিয়ে বরণ করে নেন।

এছাড়াও জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে ছিলেন, কাশিমপুর থানা জাতীয় পার্টি সভাপতি মোঃ রুহুল আমিন দেওয়ান,গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক খান, মোঃ রুহুল পাঠান,মোঃ লোকমান হোসেন, মোঃ হারুন দেওয়ান,মোঃ প্রিন্স দেওয়ান, মোঃ মাহিম সরকার,মোঃ নিরব মন্ডল,মোঃ নাসির মোল্লা,মোঃ বাবু,মোঃ সিহাব চৌধুরী,মোঃমিজানুর রহমান,মোঃ সোহান, মোঃরুহান মোল্লা প্রমুখ।

এমনকি বিএনপিতে যোগদানকারী জাতীয় পার্টির নেতা-কর্মীরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ মুজিবুর রহমান কে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার লক্ষ্যে এবং জাতীয়তাবাদী আদর্শের ছায়াতলে দেশ ও জাতির কল্যানে রাজনীতি করার উদ্দেশ্যে আমরা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছি।

এই মুহুর্ত থেকে আমরা সকলে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাঁধে কাধ মিলিয়ে প্রচার-প্রচারণা সহ দলের আদেশ নিষেধ মেনে সকল কাজ করে যাবো।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন,সাধারণ সম্পাদক আব্দুর রহিম,সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন মাষ্টার,সাংগঠনিক সম্পাদক আনোয়ার মৃধা,থানা যুবদলের আহবায়ক এম. সাইফুল ইসলাম শাহীন, সদস্য সচিব কে.এম হাফিজুর রহমান রাজুসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দরা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]