• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৫ সকাল

মসজিদ থেকে জামায়াত নেতাকে টেনে বের করে কুপিয়ে জখম 

ছবি: সংগৃহীত

পাবনায় মুক্তিযোদ্ধা ও জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তির নাম রমজান আলী। তিনি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এবং চর শিবরামপুর ভোটকেন্দ্রের পরিচালক। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) রাতে হেমায়েতপুরের চর শিবরামপুর এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপির লোকজন জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা রমজান আলীকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এরপরও তিনি প্রচার কার্যক্রম চালিয়ে যাওয়ায় শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতা রায়হানের নেতৃত্বে একটি দল তাকে স্থানীয় একটি মসজিদ থেকে টেনে-হিঁচড়ে বের করে আনে। পরে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলটি পাবনা জেনারেল হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে থানা সামনে দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রেরা মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় সাংবাদিকদের পাবনা-৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন অভিযোগ করে বলেন, “মুক্তিযোদ্ধা রমজান আলীকে মসজিদ থেকে টেনে-হিঁচড়ে বের করে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। বাবুল বিশ্বাস ও রানা বিশ্বাসের নির্দেশে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রায়হানের নেতৃত্বে এই হামলা চালানো হয়। রাতের মধ্যেই যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আগামীকাল থেকে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

এ বিষয়ে পাবনা-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম বলেন, “এই ঘটনায় আমার সরাসরি কিছু করার এখতিয়ার নেই। থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করবে। আমি শুধু তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠাতে পারি, কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।”

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, “অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।”

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]