ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত স্মার্ট কিডস ইন্টারেকটিভ স্কুল ও স্মার্ট কিডস ইন্টারন্যাশনাল স্কুল-এর উদ্যোগে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মোহাম্মদপুরের শহীদ স্মৃতি পার্ক মাঠে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন- প্রফেসর ডা. মুহাম্মদ আলমগীর, মুফতি আব্দুল হাজ্জাজ জুবাইর।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- ভাইস প্রিন্সিপাল মৌসুমী তুহিন আক্তার, ম্যানেজার ও হেড অব একাডেমিক আসুরা ইসলাম, জেনারেল কো-অর্ডিনেটর ও হেড অব অ্যাকাউন্টস ঝরনা আবেদিন জিনিয়া, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর ফারমিন আহমেদ, ডিজিটাল মার্কেটিং অফিসার সুরুজ আহমেদ, কালচারাল হেড সুনেহনা সিদ্দিক, ড্রয়িং ও ক্রাফটিং হেড মুমতাহিনা রিয়া, প্রোগ্রাম সুপারভাইজার শারমিন, প্রি-প্লে ইনচার্জ মেহেনাজ জাহান, প্লে সুপারভাইজার ওয়াসিয়া মুনাসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবকদের অংশগ্রহণে খেলাধুলা এবং ‘যেমন খুশি তেমন সাজ’সহ নানা আকর্ষণীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এছাড়া স্মার্ট কিডস স্কুলের বিভিন্ন অঙ্গসংস্থার সিনিয়র ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অভিভাবকবৃন্দ তাদের সন্তানদের অংশগ্রহণে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পুরো আয়োজন উপভোগ করেন।
স্মার্ট কিডস পরিবার শিশুদের সার্বিক বিকাশ, আনন্দময় শিক্ষা ও সৃজনশীল প্রতিভা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা ও সামাজিক দক্ষতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর