• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫০ রাত

কুড়িগ্রামে-১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ইয়ামিন মোল্লা

ফাইল ফটো

কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। তিনি ট্রাক প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার নাগেশ্বরী ডি এম একাডেমি ফুটবল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর জনসভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি।

দুপুর থেকেই হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাস্থল মুখরিত হয়ে ওঠে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমির আজিজুর রহমান সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল মতিন ফারুকী। এ সময় মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। তিনি জামায়াত প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশ পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

আয়োজকদের দাবি, এই জনসভা জনগণের ব্যাপক সাড়া ও আগ্রহের প্রতিফলন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই কুড়িগ্রাম-১ আসনে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠছে।

উল্লেখ্য, কুড়িগ্রাম-১ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]