আগামী সোমবার (৯ ফেব্রুয়ারী) ঐতিহাসিক হ্যালিপেড মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশ সফলের লক্ষ্যে পৌর শহরে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টায় পৌর জামায়াতের উদ্যোগে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। পৌর বিএলএস জামে মসজিদ থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।
এসময় উপজেলা জামায়াতে আমীর মাওলানা আবু হানিফ মল্লিক, পৌর জামায়াতের আমীর এম, এ বারি, সেক্রেটারি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, পৌর নায়েবে আমীর হযরত মাওলানা মনিরুজ্জামান, শুরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ আনিসুর রহমানসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর