• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান জসিম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ রাত

মোংলা-রামপালে ব্যাপক কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার শেখ ফরিদুল ইসলামের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, এই জনপদের বিশ্বমানের সম্পদের ব্যবহারের মধ্য দিয়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিশেষ করে মোংলা বন্দর, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, সমুদ্র সম্পদ ও সুন্দরবন শিল্পকে আরও বেশি কাজে লাগাতে হবে। তাহলেই এখানকার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো সম্ভব।

এছাড়া এখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। একে অপরকে ভোট দেওয়া ইস্যুতে কাউকে যেন বাড়িঘর ছাড়তে না হয়। আমি নির্বাচিত হলে সকল দলমতের মানুষ তার পরিবারের সাথে বসবাস করবে, কাউকে এলাকা ছাড়তে হবে না, এটা আমি নিশ্চিত করব। এ এলাকায় কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার বরদাস্ত করা হবে না। কঠোরভাবে এসব দমন করা হবে।

রবিবার বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া মাঠে মিঠাখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]