• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩০ দুপুর

নাটোরের গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে মা ও শিশু সন্তান নিহত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বসতবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন দগ্ধ হয়ে আতিয়া (২৩) নামের এক নারী ও রওজা (১) নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মর্জিনা বেগম (মনেকা) নামের এক নারীকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ভোর পৌনে চারটার দিকে ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে জনৈক মোন্তার বাড়িতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের ০১ টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই মোন্তার আলীর ছেলের বউ আতিয়া ও নাতনী এক বছর বয়সী রওজা ঘটনাস্থলে মারা যায়। মোন্তার আলীর স্ত্রী মর্জিনা বেগম মনেকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় মোন্তার ২ টি ও তার ছেলে মিন্টুর ২ টি ঘর, বসতবাড়ী আসবাবপত্র, পার্শ্ববর্তী ১ টি মুদিদোকান এবং ১২ টি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ১০-১২ লাখ টাকা বলে অনুমান করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে মর্মে প্রতীয়মান।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]