জয়পুরহাট সরকারি কলেজে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে সোববার থেকে কলেজ চত্বরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সকাল ১০ টায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মো: মিজানুর রহমান। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ,কে, এম শফিকুল ইসলাম, বিজ্ঞান ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক কাজী ইমরুল কায়েস সহ অন্যান্য শিক্ষক মন্ডলী । দুদিন ব্যাপী আয়োজিত বিজ্ঞান মেলায় ৩২ টি স্টলে ৫০ টি প্রজেক্ট উপস্থাপন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর