• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩ দুপুর

জয়পুরহাটে সাড়ে ৩ হাজার আনসার-ভিডিপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাট জেলায় সাড়ে ৩ হাজার আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনে দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় শহরের স্টেডিয়াম মাঠে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে র্ভাচুয়ালী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ এসজিপি, বিএএম, এনডিইউ, এএফ ডব্লিউসি, পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, ক্ষেতলাল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবেল ইসলাম, কালাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহবুবুউজ্জামান, পাঁচবিবি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কাশেম আলী।

প্রস্তুতিমূলক সভায় জেলা কমান্ডার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জেলায় প্রায় সাড়ে ৩ হাজার আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য আইন শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত থাকবেন। প্রতি কেন্দ্রে ২ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রসহ আনসার-ভিডিপি সদস্য দায়িত্বে দায়িত্ব পালন করবেন বলেও মন্তব্য করেন তিনি ।

এছাড়া প্রতিটি উপজেলায় ২ টি করে ষ্ট্রাইকিং ফোর্স সার্বক্ষনিক নিরাপত্তায় থাকবে। দায়িত্বরত সকল সদস্যদের সঙ্গে মোবাইল এ্যাপ্স এর মাধ্যমে যুক্ত থাকা হবে। যদি আনসার-ভিডিপি সদস্যরা আইনশৃংখলা রক্ষায় কোন সমস্যা মনে করেন তাহলে তাৎক্ষনিক এ্যাপ্স অথবা মোবাইলের মাধ্যমে তা জেলাকে অবহিত করবেন ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]