ধানের শীষের প্রচারণায় তাহিরপুরে বালিজুড়ী ইউনিয়নের ১১ মেম্বার সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ ১ (তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ধানের শীষের লিফলেট বিতরণ ও ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেম্বার এসোসিয়েশনের ১১ জন মেম্বার।
সোমবার(০৯ ফেব্রুয়ারি) দিনভর বালিজুড়ী ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য বাবুল মিয়া ,ইকবাল হোসেন, যোতিশ পাল, ইসমাইল হোসেন, মোঃ আলী নেওয়াজ, আজিজ মিয়া,কামাল হোসেন,খলিলুর রহমান,রোহেনা বেগম,মাহমুদা বেগম,পারুল বেগম উপজেলার আনোয়ারপুর বাজার, বালিজুরী বাজারসহ বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন।
সকালে তারা আনোয়ারপুর বাজারে লিফলেট বিতরণ শুরু করে।পরে বালিজুড়ী বাজার সহ বিভিন্ন বাজারের লিফলেট বিতরণ করেন। এরপর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।
এ সময় মেম্বারগন সবাই কে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য আহবান জানান। একেই সাথে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে অংশিদার হওয়ার জন্য ১২ তারিখ ধানের শীষ কে বিজয়ী করতে ভোট দেয়ার আহবান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর