টাঙ্গাইলের গোপালপুরে মারকাজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে রবিবার সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে ২৮ জন হাফেজ ছাত্রকে বরকতি পাগড়ি এবং ৫ জন হাফেজা ছাত্রীকে হিজাব প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মারকাজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে পাগড়ি প্রদান, নসিহত ও দোয়া পরিচালনা করেন পীরে কামেল হাফেজ হযরত মাওলানা শামসুজ্জামান খান। দোয়ার প্রস্তুতি ও পরামর্শ প্রদান করেন আসাদুজ্জামান মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ হযরত মাওলানা মাহফুজুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ খন্দকার জাহাঙ্গীর আলম (রুবেল)।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ খালিদ হাসান (উত্থান), উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ আবু ঈসা মুনিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম তালুকদার (লেলিন), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দুলাল হোসেন (রাবন), ছাত্রদল সভাপতি মোঃ রোমান আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও গুহাটা মসজিদের সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন গোহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজির সিদ্দিকী সাহেব (দা.বা)।
দোয়া মাহফিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য, ধর্মীয় অনুশাসন ও দেশের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে এলাকাবাসী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর