বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভোটের দিন কেন্দ্রগুলোতে ইঞ্জিনিয়ারিং হতে পারে। এজন্য ভোট শুরুর আগেই এজেন্টদের কেন্দ্রে যেতে হবে। ব্যালটের বাক্সগুলো খালি আছে কিনা সেটা চেক করতে হবে।
ভোটাররা কেন্দ্রে আসলে এজেন্টরা চেক করে দেখবেন সে প্রকৃত পক্ষে ভোটার কি না বা ছবিযুক্ত ভোটার তালিকার সাথে নামের মিল আছে কি না। নারীরা মুখ ডেকে আসলেও নারী এজেন্টরা তাদের মুখ দেখবেন, আর পূরুষরা খেয়াল করবেন যে কেউ বাইরে থেকে অতিরিক্ত ব্যালট নিয়ে কেন্দ্রে ঢুকতে না পারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া পুকুরচালা এলাকায় আয়োজিত নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামীলীগ সমর্থক ভোটারদের উদ্দেশ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ৫ আগষ্টের পর দোষীদের সাথে বিনা কারনেও কিছু আওয়ামীলীগের বিরুদ্ধে মামলা হয়েছে। ভোটের পর ওই সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, কেউ হয়রানীর শিকার হবেন না। এসময় সকলের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।
জনসভায় জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক নুর কায়েম সবুজসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর