• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ রাত

ধানের শীষের গণজোয়ারে বেইমান ভেসে যাবে: হারুন অর রশীদ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশীদ বলেছেন, ধানের শীষের গণজোয়ারে বেইমান ভেসে যাবে। তিনি আরও বলেন, ধানের শীষের জনপ্রিয়তায় দিনের বেলায় যারা আমাদের সঙ্গে থাকেন আর রাতে অন্য কিছুর চিন্তা করেন, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, "১২ তারিখ ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে আমাদের দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, মানুষ নিরাপদে থাকবে।" তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মধ্য দিয়ে একটি সফল সরকার গঠনে ভূমিকা রাখতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশীদের পক্ষে শেষ নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত এই গণমিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। এর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাংশা সরকারি জর্জ হাই স্কুল মাঠে জমায়েত হতে থাকেন। বেলা ৪টার দিকে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে গণমিছিল শুরু হয়।

ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সম্বলিত পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতেই এই শেষ নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়েছে।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সহসভাপতি বিধান কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পৌর বিএনপি সভাপতি বাহারাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রহুল আমীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়া, সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সজীব রাজা, ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]