নির্বাচনী প্রচারণার শেষ দিনে জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মানিকগঞ্জ–৩ (সদর ও সাটুরিয়া) আসনের বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। ভোটারদের সামনে বক্তব্যের এক পর্যায়ে তিনি নিজের অনুভূতি ধরে রাখতে না পেরে কান্না জড়িত কন্ঠে বক্তব্য চালিয়ে যান।
এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের অনেককেই আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। বক্তৃতা চলাকালে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় দেখা যায় এই চিত্র।
বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, আমি আমার নিজের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করিনি। আমি চিন্তা করেছি আমার দেশটা বাঁচুক আমার জেলাটা বাঁচুক। এরা বাঁচলে–একদিন আমি সবকিছু ফিরে পাবো। সেই প্রত্যয় নিয়ে, সেই সংকল্প নিয়ে, সেই প্রেরণা নিয়ে আমি সামনের দিকে এগিয়েছি। যাতে করে আমার জেলা বাসীর উন্নয়ন হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর