• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১১ রাত

‘সবার আগে বাংলাদেশ’ শুধু স্লোগান নয়, এটি একটি দর্শন: নওশাদ জমির

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ শুধু একটি স্লোগান নয়, এটি একটি দর্শন; তারেক রহমানের দেশপ্রেমের দর্শন। আমাদের হাতে জাদুর কাঠি বা আলাদিনের চেরাগ নেই। মানুষের উন্নয়নের জন্য আমাদের আছে সদিচ্ছা। বিএনপি সরকার গঠন করলে দেশকে ৫০ বছর, ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে। বিএনপি গণতান্ত্রিক সরকারকে বিশ্বাস করে।

জেলা বিএনপির আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। নওশাদ জমির আরও বলেন, ২০২৬ সালের এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হলে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হবে। তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে সবাইকে ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে, শিক্ষিত বেকারদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, বন্ধ হয়ে যাওয়া চিনিকলটি চালু করা হবে। পঞ্চগড়ে শিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মান উন্নয়ন করা হবে। পঞ্চগড়কে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, তরুণদের ভবিষ্যৎ সুগঠনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হবে। পাবলিক লাইব্রেরি স্থাপন করা হবে, যেখানে তারা জ্ঞান অর্জন করতে পারবে। শ্রমিকদের জন্য গার্মেন্টস স্থাপন করা হবে। আমাদের সদিচ্ছা আছে, সেটা দিয়েই বাংলাদেশকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। পঞ্চগড়ের পাথর ও চা শ্রমিকদের জন্য কাজ করব। পৌরসভাকে আধুনিক পৌরসভা করব।

পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম; জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল; জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফি; যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ; যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রিনা পারভীন; পঞ্চগড়-১ আসনের নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার মুহাম্মদ নওফেল জমির; ব্যারিস্টার আশিক রহমান; পঞ্চগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট এম এ বারী; পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল; সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু; তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন; পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু; জেলা মহিলা দলের সভাপতি আঞ্জুমান আরা মুক্তি; বাংলাদেশ ওলামায়ে ইসলামের জেলা আমির মাওলানা মনিরুজ্জামান; বাংলাদেশ গণসংহতি আন্দোলনের জেলা সভাপতি সাজেদুর রহমান সাজু।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]