• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৪ সকাল

কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন আ.লীগ নেতা লিটন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে রাজনৈতিক অঙ্গনে তর্ক-বিতর্ক ও আলোচনা ততই বাড়ছে। এবার বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আলোচনায় এসেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান লিটন।

তিনি বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি ওই ইউনিয়নে এক গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে বিএনপিতে যোগদান করেন এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী হাজী জসিম উদ্দিনের পক্ষে ভোট চান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সূত্রে জানা যায়, গত সোমবার বাকশীমূল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন ও বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে গণসংযোগ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হয়ে মিজানুর রহমান লিটন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল মাস্টার, ইউনিয়ন বিএনপি সভাপতি মো. জসীম উদ্দিন, কুমিল্লা জজকোর্টের এপিপি ও তরুণ আইনজীবী আরিফুর রহমান শ্রাবণ, উপজেলা বিএনপি সদস্য স্বপন কুমার সাহাসহ স্থানীয় নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা মো. মোশাররফ হোসেন মাস্টার এবং সঞ্চালনা করেন যুবদলের যুগ্ম আহ্বায়ক টিটু মাস্টার।

জানা যায়, মিজানুর রহমান লিটন অতীতে বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন। জাতীয় নির্বাচনের প্রাক্কালে তিনি আবারও বিএনপিতে যোগ দেন।

তার দলবদলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, “সুদিনে এখন সবাই বিএনপি সেজে বসে আছে। ত্যাগীদের বাদ দিয়ে নতুনদের প্রাধান্য দিলে দলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।”

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেন, “২নং বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন আওয়ামী লীগ সরকারের আমলে সব সুযোগ-সুবিধা নিয়ে এখন হঠাৎ ৩০০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরে বিএনপিতে যোগ দিয়ে ধান ক্ষেত পাহারা দিচ্ছেন।”তবে বিএনপির সমর্থক ও নেতাকর্মীদের একটি অংশ তাকে দলে ফিরে আসায় স্বাগত জানিয়েছেন।

পথসভায় বক্তব্যে মিজানুর রহমান লিটন বলেন, “আমরা এক বাজারের মানুষ। ছয়গ্রাম বাজারে বাজার করি, পাশাপাশি গ্রামে বসবাস করি। বিগত সময়ে অনেক নির্বাচন করেছি, আপনাদের সহযোগিতাও পেয়েছি। কিন্তু চেয়ারেতে বসতে পারিনি, তাই আপনাদের জন্য কিছু করতে পারিনি। আশা করি আপনারা হাজী জসিম উদ্দিন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দেবেন। আশা করি জসিম উদ্দিন ভাই এমপি হবেন এবং আপনাদের জন্য কাজ করবেন।”এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]