কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার প্রত্যয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে কুড়িগ্রাম জেলায় নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। পুলিশ সুপার বলেন, পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ণ সততা, সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগভাবে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়, এমন কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এছাড়াও তিনি এ-ও বলেন, নির্বাচন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অব্যাহত আছে নিরবচ্ছিন্ন প্যাট্রলিং ও পুলিশিং কার্যক্রম।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব মোঃ আখতারুজ্জামান সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যবৃন্দ।
কুশল/সাএ
সর্বশেষ খবর