• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৮ দুপুর

বরগুনায় বিভিন্ন স্থানে আওয়ামী পোস্টার, উত্তেজনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা পৌর শহরের বিভিন্ন এলাকায় 'নৌকা ছাড়া কিসের ভোট, নো বোট নো ভোট' পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি চক্র পরিকল্পিতভাবে এসব পোস্টার লাগিয়ে নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালাচ্ছে। রঙিন পোস্টারে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করইতলা এলাকার সোনাখালী এলাকায় ফেসবুক লাইভে এসে এ অভিযোগ তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ খান। লাইভে তাকে ঘটনাস্থলে অবস্থান করে পোস্টার দেখাতে দেখা যায়।

অ্যাডভোকেট মুরাদ খান বলেন, এসব পোস্টার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং এটি মূলত নির্বাচন বানচালের একটি কৌশল। তিনি দাবি করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিবেশ অস্থিতিশীল করতে চাইছে যাতে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়ায়। তিনি অবিলম্বে এসব পোস্টার অপসারণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

লাইভে বরগুনা জেলা বিএনপির নেতা মো. হাবিবুর রহমান পান্নাকেও উপস্থিত থাকতে দেখা যায়। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দাও বক্তব্য দেন। জনৈক এক ব্যক্তি বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যই এসব পোস্টার লাগিয়েছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।

নাসিমা নামের এক নারী লাইভে বলেন, চক্রান্তকারীরা চেষ্টা করলেও সাধারণ ভোটাররা সচেতন আছেন, এসব কর্মকাণ্ড নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং ভোটের পরিবেশ বজায় রাখা সহজ হবে

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]