• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪৯ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ দুপুর

জামালপুর-৪ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রস্তুত উপজেলা প্রশাসন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটকে সামনে রেখে ১৪১ জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। আসনের ৮৮টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আজ বিকেলের মধ্যেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিরা ব্যালট, বাক্সসহ যাবতীয় সরঞ্জাম নিয়ে পৌছে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতিমধ্যে এলাকায় সেনাবাহিনী, বিজেপিসহ আইনশৃঙ্খলা বাহিনী টহল শুরু করে দিয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সরিষাবাড়ী আসনে বিএনপি, জামায়াতসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮৮টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৪৯ হাজার ৯৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন, পুরুষ ভোটার ১ লাখ ৫১ হাজার ৫২৮ জন এবং হিজড়া ভোটার ১ জন। ভোটগ্রহণ কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৮৮ জন প্রিজাইডিং অফিসার, ৫৫৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১,১০৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

স্থানীয় প্রশাসন সূত্রে আরও জানাগেছে, গোয়েন্দা তথ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৯টিকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ৩৩টি ভোটকেন্দ্রকে সাধারণ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকছেন ২২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। যারা স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা যায়। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপির ১,১৪৪ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও ভিডিপির ৬ সদস্যবিশিষ্ট দুটি স্ট্রাইকিং ফোর্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে একটি টিমের নেতৃত্বে থাকবেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাসনিমুজ্জামান এবং অপরটি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিলের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূর মাহমুদ নিশ্চিত করেছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় ভোটারা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সরিষাবাড়ী আসনে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে বলে বিশ^াস করেন।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তাসনিমুজ্জামান বলেন, “ভোটাররা যেন নির্ভয়ে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর । তিনি সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেছেন

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]