• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
সাহিদুজ্জামান সাহিদ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫৯ দুপুর

মানিকগঞ্জে ৫১৫ ভোটকেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। মানিকগঞ্জের ৫১৫টি ভোটকেন্দ্রে পৌছাতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটা থেকে সকল সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, কালি, ভোট গ্রহণের বিভিন্ন ফরম ও প্রয়োজনীয় সামগ্রী কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিতরণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ট্রাক ও অন্যান্য যানবাহনে করে সরঞ্জাম পাঠানো হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]