• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০০ দুপুর

লালমনিরহাটে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু, তিন স্তরের নিরাপত্তা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে জেলার তিনটি সংসদীয় আসনেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলাসহ মোট তিনটি আসনের ভোটকেন্দ্রগুলোতে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ যাবতীয় সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। লালমনিরহাটের তিনটি আসনে এবার মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৬ জন। ​নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ টহল ও যৌথ মহড়া জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধ অনুপ্রবেশ বা অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সদস্যদের বিশেষ সতর্কাবস্থায় রাখা হয়েছে। এছাড়া দুর্গম চরাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকার ১০৬টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

​সরঞ্জাম গ্রহণ করতে আসা প্রিজাইডিং অফিসার কামরুজ্জামান জানান, প্রশাসনের সার্বিক সহযোগিতায় তারা সময়মতো কেন্দ্রে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন এবং ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

​লালমনিরহাটের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। প্রতিটি উপজেলায় একাধিক নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন। চরাঞ্চল ও দুর্গম এলাকার কেন্দ্রগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]