নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। আটক করার পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান বেলাল উদ্দিন, এরপর তাকে টাকাসহ আটক করা হয়। পরে দুপুর ১টার দিকে তাকে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “তাকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরে গণমাধ্যমকে জানানো হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর