জয়পুরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা রোধে বুধবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যম্পের সদস্যরা।
জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে র্যাবের একটি টিম প্রধান সড়ক দিয়ে পাচুর মোড় হয়ে আরবি সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান নেয়। সেখানে প্রধান সড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
এ সময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কট কমান্ডার লেফটেন্যান্ট আল- মুমেনের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল অংশ নেয়।
র্যাব কমান্ডার জানান, জনগণ যেন সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদ ভাবে তাদের নিজেদের ভোট নিজেদের প্রার্থীকে দিতে পারেন সেজন্যই আমাদের এত প্রচেষ্টা। র্যাবের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার-ভিডিপিসহ সব স্তরের কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ তাদের কার্যক্রম পরিচালনা করছেন। সে প্রেক্ষিতে আমরাও আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি যেন সার্বিক নির্বাচনটা আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে এবং সফল ভাবে পরিচালনা করতে পারি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর